• ডাঃ লালা সৌরভ দাস,কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজিস্ট, এখন থেকে সিলেটের সোবহানীঘাটে ওয়েসিস হাসপাতালে ছুটির দিন বাদে বিকেল ৫টা - ৮টা রোগী দেখবেন।

  • শারীরিকভাবে সুস্থ থাকতে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলুন

    মানবদেহের সংক্রামক রোগসমূহ আমাদের দেহে প্রবেশ করে অপরিষ্কার পরিবেশে জীবনযাপনের জন্য। এমনকি সংক্রামক নয় এমন রোগসমূহও প্রবল আকার ধারন করে এমন পরিবেশে। তাই নিজের, পরিবারের এবং সমাজের সবার নিরাপত্তার স্বার্থে পরিষ্কার পরিছন্নতায় গুরুত্ব দিন।

  • শাঁকসবজি সহ পুষ্টিকর সুষম খাদ্যতালিকা মেনে খাবার গ্রহন করুন

    ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তের চর্বি বৃদ্ধি, দেহের ওজন বৃদ্ধি, ক্যান্সার সহ নানা সমস্যার সমাধান দিতে পারে সুষম খাদ্যতালিকা মেনে পরিমিত পরিমানে খাবার গ্রহনের অভ্যাসটি। এরই সাথে নিয়মিত ব্যায়াম, শারীরিক পরিশ্রম এবং পর্যাপ্ত ঘুম অত্যাবশ্যক।

  • বাসায় নিয়মিত ডায়াবেটিস পরিমাপের গুরুত্ব

    ডায়াবেটিস রোগীর নিজের রক্তের সুগার নিজে পরিমাপের গুরুত্ব অপরিসীম। একজন ডায়াবেটিস রোগী নিজের রক্তের সুগার মেনে নিজেই বুঝতে পারেন তা নিয়ন্ত্রনের মাঝে আছে কিনা এবং হাইপোগ্লাইসেমিয়া (রক্তের সুগার অতিরিক্ত কমে যাওয়া) নির্ণয় করে তা প্রতিরোধ করতে পারেন।

  • 1st BES-MAYO Advance Course in Endocrinology in Bangladesh

    The mid of 2018 brings an exciting news for Bangladeshi Endocrinologists. Mayo Clinic, a nonprofit academic medical center based in Rochester, Minnesota, focused on integrated clinical practice, education, and research and also world's number one Endocrine center is going to arrange a "Advance Course in Endocrinology" in collaboration with Bangladesh Endocrine Society on 24th-25th January, 2019

Collected লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Collected লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

একজন সার্জনের অভিজ্ঞতা (সংগ্রহীত)

ও পুত দরজার সামনে গাড়ী খারাই রইয়ে ।
তখন চট্যগ্রামে থাকি । মধ্যরাত্রি পেরিয়ে গেছে ,বাইরে ঝমঝম বৃষ্টি, শো শো বাতাস ,দুরে কোথাও বাজ পডার শব্দ ,এরি মাঝে ক্লিনিক থেকে কল এসেছে যাবার জন্য । সরকারি হাসপাতালে পাঠিয়ে দিতে বললে এমন একজনার নাম বলল , না গিয়ে উপায় নেই । তাড়াতাড়ি যাবার জন্য প্রস্তুত হতে হতে এম্বুলেন্স বাসার সামনে উপস্তিত । মাথায় ছাতা ধরে এম্বুলেন্সে উঠে বৃষ্টির পানিভরা রাস্তার বুক চিরে ক্লিনিকে পৌছে গেলাম । এত গভীর রাতেও ক্লিনিকের রিসেপসন অনেক লোকজন দিয়ে ভরা ,আমাকে আশা জাগানিয়া চোখে দেখছে যেন সমুদ্রমাঝে হাল ধরার আমিই নাবিক । ক্লিনিকের বাগানের গাছগুলো বৃষ্টিতে ভিজছিল যেন এইজন্যই তারা এখানে আছে ,বাইরে কোনকিছু দেখা যায়না শুধু অন্ধকার ।
ইমারজেন্সির ঘোলাটে আলোতে অনেক লোকের ভীড়ে রোগী শুয়ে আছেন ,মানুষ সরিয়ে দেখলাম সে আমার দিখে ডুবন্ত চোখে চেয়ে আছেন ।নাম মোহাম্মদ আলী ,পেশায় ট্রাক ড্রাইভার ,একজন মন্ত্রীর খাসলোক । কিছুক্ষন আগে বৃষ্টির মধ্যে ট্রাক চালনোর সময় আর একটি ট্রাকের সাথে মুখুমুখি সংঘর্ষে স্টিয়ারিং হুইলের চাপে আটকে ছিল । দরজা কেটে বের করা হয়েছে । হাত ,পা, বা মাথায় আঘাত লাগেনি । শরীরের বাইরে কোন আঘাতের চিন্নহ নেই । তার নাড়ীর স্পনদন নেই ,রক্তচাপ শুন্যের কোটায় ,শ্বাসপ্রশ্বাস শুনা যায়না -মনে হয় জীবন মরণের সন্ধিক্ষণে আছে । মুহুর্তেই বুঝে গেলাম ইনটারনাল ব্লিডিং হচ্ছে ,শকে আছে । বাইরে বেরিয়ে রক্তের কথা বলাতে সবাই লাইনে দাড়িয়ে আমারটা নেন ,আমারটা নেন বলে বলে শোরগোল উঠে । এদের মধ্যে চার ব্যাগ এ বি পজিটিভ এবং মেচ করে দিয়ে দেবার পরে,আরো লাগবে বলাতে ঐ বৃষ্টির মধ্যেও ট্রাকে করে শ'খানেক ট্রাক ড্রাইভার ,হেলপার হাজির । আরো চার ব্যাগ দেবার পর একটু একটু শিরার স্পন্দন এবং রক্তচাপের উন্নতি হয় -দুএকফোটা পেছাবের মুক্তি হয় । দুরে কোথাও সুমধুর আজানের ধ্বনি শুনা যাচ্ছিল । ঘরওয়ালী ফোন করে বাসায় কবে আসব ? জানতে চাইলে পরিস্থিতি জানিয়ে মোহাম্মদ আলীর নিবিড় পর্যবেক্ষনে আরো গভীরভাবে জড়িয়ে যাই । মেঘের ঘোমটার আড়ালে তখন পুবাকাশে সুর্যের আলোর বিকিরন হচ্ছে ।
সকালে রক্ত পরীক্ষা, এক্স-রে ,ই সি জি এবং পেটের আল্ট্রাসনগ্রাফি করলে লিভার ছিড়ে যাওয়া নিশ্চিত হয় । এতবড় অপারেশন ,তাও আবার মন্ত্রীর লোক ভেবে ঝামেলার কথা ক্লিনিক মালিককে জানালে সেও দুমনায় পড়ে যায় । একটু পরে মন্ত্রীর এ পি এস আমাকে ফোন করে এখানেই অপারেশনের জন্য বললে টেনশন আরো বেড়ে যায় । বাইরে শতশত লোক ।অনেক সময় দেখেছি রক্তের কথা বললে অনেকে সটকে পড়ে ,আজ দেখছি লোক আর ও বাড়ছে "স্যার রক্তের কোন অভাব নেই আমাদের আলী ভাইরে বাচান" । অপারেশনের সময় নিজে ঠিক থাকার জন্যে নাস্তা সেরে নিলাম , কিন্তু গলা দিয়ে পানির ঢোকের সহায়তা নিতে হল । "সাহসের সাথে উপস্থিত বুদ্বির রসায়ন দিয়ে পাড়ি দিতে হবে "ভেবে লম্বা শ্বাস নিতে থাকলাম ।
অপারেশন টেবিলে মহাম্মদ আলীকে খালী গায়ে দেখে মুষ্টিযোদ্বা আলীর কথা মনে পড়ে গেল ,এও দেখি সেরকম সুগঠিত ;খেটে খাওয়া ট্রাক ড্রাইভার বলে কথা । এনেস্থেসিয়া দেবার পর তার রক্তচাপ আরো কমে গেলে অন্য একটি চ্যেনেল করে রক্ত দেয়া শুরু হয় । রক্তচাপ একটু বাড়লে পেট খুললে ছোপ ছোপ রক্ত আমাকে এবং সামনের সহকারিকে ভিজিয়ে দেয় , রক্তের বোতল চেপে ও রক্ত ঢুকানো হয় , আরও রক্ত দেয়া লাগে । সব রক্ত পেট থেকে বের করে দিয়ে লিভারে হাত দিয়ে নিজেই ঝিম ধরে গেলাম ,কারন এটা একেবারে উপরের দিকে যেখানে আমার সেলাই পৌছানো অসম্ভব । হাত দিয়ে চেপে ধরলে বন্ধ হয় ,হাত আলগা করলেই গলগল করে বের হয় ,প্রেশার কমে যায় । তখন মনে হচ্ছিল "কেন সার্জারিকে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিলাম " । অনেকক্ষন চেপেধরে, কয়েকবোতল রক্ত তাড়াতাড়ি দিয়ে রক্তচাপ বাড়িয়ে ঠায় দাড়িয়ে রইলাম ,কেউ কথা বলছেনা ,শুধূ এ সির শব্দ , আবার চাপ সরালে গলগল রক্ত - নাহ আজ আর কেউ তাকে বাচাতে পারবেনা । তখন অফিস টাইম শুরু হয়ে গেছে ,দুএকজন সার্জারীর কলিগদের আসার জন্য ফোন করলে অপরাগতা জানিয়ে দিল । শেষে আমার অধ্যাপককে ফোন করলাম ,উনি থোরাকোটমির পরামর্শ দিলেন ,কিন্তু এনেস্টেটিস্ট রিস্কি বলে অসম্মতিতে মাথা জাকাল । শেষে অনেকগুলো জেলফোম দলা পাকিয়ে ছেড়া জায়গায় ঢুকিয়ে চাপ দিয়ে রইলাম প্রায় ৩০ মিনিট , ভয়ে ভয়ে আলগা করলে দেখি রক্ত পাত কমে গেছে , আর ও খানিক্ষন চাপ দেয়ার পর দেখি বন্ধ হয়ে গেছে । পরে ড্রেন দিয়ে চলে আসি। পরের দিন দেখতে গেলে দেখি মুচকি মুচকি হাসছে ;ভাবলাম বোধ হয় এ যাত্রা বেচে গেছে ।
তিনদিন ভাল থাকার পর হঠাত তার শ্বাসকষ্ট শুরু হলে একটি মেডিকেল বোর্ড করা লাগে । বুকের এক্স-রেতে দেখা যায় ,বুকের ডান পাশে পানি জমে ভরে গেছে । বোর্ডের সিদ্বান্ত অনুযায়ি ইন্টারকস্টাল টিউব দিলে দেখি পিত্তরস আসে , শ্বাসকস্ট সামান্য লাঘব হয় ।পিত্তরস আসার কারন হল লিভারের সাথে সাথে ডায়াফ্রাম ছিড়ে গিয়ে চেস্টের সাথে যোগাযোগ হয়ে যাওয়া । চটগ্রামে তখন চেস্ট সার্জন না থাকাতে তাকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে পাঠালে তারা ব্রঙ্কুপ্লুরাল ফিশটুলাটি বন্ধ করে দিলে সে ভাল হয়ে যায় । পরে ইন্সিসনাল হার্নিয়া হলে আমরাই ঠিক করে দেই ।
দুই বছর পর আমি তখন কুমিল্লাতে দোতলা বাসা কাম চেম্বারে রূগী দেখি ,ডায়বেটিসের জন্য আমার মা বারান্দায় হাটেন । হঠাত একটি ট্রাকের হুইসেল , দেখি গাড়ীটি আমাদের বাসার উঠানে এসে থেমেছে । আমার মা বলে উঠলেন "ও পুত দরজার সামনে গাড়ী খারাই রইয়ে "।
সিড়িতে দেখলাম মোহাম্মদ আলী উঠে আসতেছে ,হাতে দুটি বিশাল ইলিশ । "স্যার চাদপুর গেছিলামতো ,দুটো বড় পেলাম ,ভাবলাম আপনার জন্য নিয়ে আসি "আলীর গমগম কন্ঠের সহাস্য উচ্চারন ।
সেদিন রাতে আমাদের বাসাটি খটি ইলিশের সুগন্দ্বে ভরে গেছিল ,মা ও মোহাম্মদ আলীকে না খাইয়ে ছাড়েনি ।
------------------------------------------------------------------------------------------------



স্যার বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজের ইউরোলজী বিভাগে প্রফেসর হিসাবে কর্মরত আছেন।
Share:

এক নজরে...



ডাঃ লালা সৌরভ দাস

এমবিবিএস, ডিইএম (বারডেম), বিসিএস (স্বাস্থ্য)

ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন বিশেষজ্ঞ (এন্ডোক্রাইনোলজিস্ট)

সহকারী সার্জন, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা

কনসালটেন্ট, ওয়েসিস হাসপাতাল, সিলেট

প্রাক্তন আবাসিক চিকিৎসক (মেডিসিন), পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল

মেম্বার অফ বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি

মেম্বার অফ আমেরিকান এ্যাসোসিয়েশন অফ ক্লিনিকাল এন্ডোক্রাইনোলজিস্ট



Subscribe

Recommend on Google

Recent Posts